দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানে শত্রুপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানায়, নিহত বলে ধারণা করা সেনাসদস্য হলেন নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র্যাম্পারসাড।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে শত্রুপক্ষের হামলার সময় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছিল।
সার্জেন্ট র্যাম্পারসাড জার্মানির আনসবাখে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের ৫২তম এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের অধীন ১ম ব্যাটালিয়ন, ৫৭তম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।
এর আগে সপ্তাহান্তে মার্কিন সামরিক বাহিনী জানায়, জর্ডানে নিখোঁজ এক সেনাসদস্যের বলে ধারণা করা অজ্ঞাত মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পেন্টাগন।
সূত্র: সিএনএন
এমএস/